মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের দশমিনায় পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ ফুলেল শুভেচছায় সিক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা মেসিকে ধন্যবাদ জানিয়েছে। এএফএ লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।’

বার্তার শেষে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে এএফএ বলেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, ‘ফাইনালের পর থেকে অনেকটা সময় কেটে গেছে। অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।

সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। বরং ভেতর থেকে ভীষণ কষ্ট দিয়েছে তাকে। তবে এখন মনে করছেন, এটাই সঠিক সময়। জাতীয় দলের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি, ‘বিশ্বাস করুন, আমি সব সময় সবকিছু দিয়েছি। শুধু শেষ কয়েক বছরে নয়, তারও আগে থেকে। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আপনাদের আরও অনুভব করানোর জন্য আমি সব সময় লড়ে গেছি।’

বিদায়ের সময়টা তাই মেসির কাছে আরও বেশি কঠিন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে, একের পর এক অধ্যায়ও শেষ হয়ে যাচ্ছে। এটাও এমন একটি অধ্যায়, যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবাসব।’

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘২০ বছরের এই ভালোবাসা আমি ভীষণ মিস করব। ভেতর থেকে আপনাদের সমর্থন শোনার অনুভূতিটাও খুব মনে পড়বে। এখন থেকে বাইরে থেকে আপনাদেরই একজন হয়ে থাকব—সব সময় সমর্থন করব, ভালো সময়ে যেমন, খারাপ সময়ে আরও বেশি।’

এই দীর্ঘ যাত্রায় পরিবারের অবদানও আলাদা করে স্মরণ করেছেন তিনি, ‘আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা। সব সময় পাশে থাকার জন্য, এই সুন্দর অথচ কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য।’

কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও। তাদের সঙ্গে কাটানো সময়কে নিজের জীবনের অমূল্য স্মৃতি হিসেবে বর্ণনা করেছেন, ‘আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো স্বপ্নের মতো। আপনাদের সঙ্গে সেগুলো বেঁচে থাকার অনুভূতি ছিল অবিশ্বাস্য।’

এরপর মাত্র তিনটি শব্দ লিখেছেন—‘আমি তোমাদের ভালোবাসি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews