সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

গাইবান্ধায় বাণিজ্য মেলা আয়োজন ঘিরে ব্যবসায়ী মহলে আশাবাদ ও এনসিপির মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে নিজস্ব প্রতিবেদক, মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। মেলাকে ঘিরে একদিকে যেমন বিভিন্ন মহলে আলোচনা চলছে, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি অংশ মেলা আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন।
জানা গেছে, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী, ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যসহ নানা ধরনের পণ্যের স্টল থাকার কথা রয়েছে।
আয়োজকদের সংশ্লিষ্টরা মনে করছেন, মেলার মাধ্যমে জেলার ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি মেলায় অস্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এটি নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে মেলা আয়োজন নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করে দলটির পৌর কমিটি। সেখানে মেলা বন্ধের দাবি জানিয়ে প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়।
এনসিপির নেতারা অভিযোগ করেন, মেলা আয়োজনের কারণে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও বিদ্যুৎ সংকটের বিষয়টিও তারা তুলে ধরেন। তাদের দাবি, এসব বিষয় বিবেচনায় নিয়ে মেলা আয়োজন থেকে সরে আসা উচিত।
অন্যদিকে মেলা আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, যথাযথ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রেখে মেলা আয়োজন করা হলে এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি মেলায় আইনশৃঙ্খলা, যানবাহন চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথাও বলা হচ্ছে।
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেলা আয়োজন নিয়ে পক্ষে-বিপক্ষে মত থাকলেও স্থানীয়দের প্রত্যাশা—শিক্ষার্থীদের পড়াশোনা, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে মেলা আয়োজন নিয়ে সৃষ্ট বিতর্কের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিষয়টিও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews