সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণ, কৃষকদের মধ্যে পাওয়ার টিলার এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়। বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান ইউনিট অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বডুয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো.
জসিম উদ্দিন তুষার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়া,সহকারী প্রকৌশলী সুমিত রায়’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে বান্দরবান জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েকটি ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ সেট ইলেকট্রনিক্স ও মাল্টিমিডিয়া শিক্ষ উপকরণ এবং নারীদের আত্মত্মকর্মসংস্থানের জন ৭০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, কৃষি ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও মাল্টিমিডিয় সামগ্রী ব্যবহারের ফলে পাঠদান আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর হওয়ার সুযোগ তৈরি হবে।

বক্তারা আরো বলেন, কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণের মাধ্যমে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে কৃষিকাজের দক্ষতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews