সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

চাচিকে পিটিয়ে হত্যা: ৪ দিন পর ভাতিজা আটক

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা জেলা প্রতিনিধি:
‎
‎বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে আপন চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ৫ সেপ্টেম্বর রাতে কৌশলে তাকে আটক করা হয়। আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
‎
‎নিহত পিয়ারা বেগম (৫৫) লেমুয়া গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল-আমিন একই গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে। গত ১ সেপ্টেম্বর আল-আমিন তার চাচি পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
‎
‎হত্যাকাণ্ডের পর থেকে আল-আমিন আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় ইউপি সদস্য মো. সোহাগ বিশেষ কৌশল অবলম্বন করেন। আল-আমিনের দুই বোনের সহযোগিতায় ৫ সেপ্টেম্বর রাতে তাকে বাড়িতে আনা হয় এবং পরে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
‎
‎রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আল-আমিন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। তাকে আটক করতে পারায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’ এদিকে, পিয়ারা বেগমের হত্যার বিচার ও ঘাতক আল-আমিনের ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews