সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পাথরঘাটায় একটি ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা জেলা প্রতিনিধি
‎
‎বরগুনার পাথরঘাটায় দুই কেজি ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মেসার্স নিউ আল আমিন ফিস মাছটি ক্রয় করেন।
‎
‎এর আগের রাতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন মাঝির জালে বলেশ্বর নদীতে মাছটি ধরা পরে।
‎
‎বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত জানান, সকালে আলতাফ হোসেন মাঝি বিএফডিসি মৎস্য ঘাটে ২ কেজি ৭শ গ্রামের রাজা ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে ক্রয় করেন। তিনি অধিক লাভের জন্য ওই মাছটি খুলনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবেন।
‎
‎বিএফডিসি পাইকারী বাজারে নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। নিলাম শেষে ওই মাছটির দাম হয় ১৫ হাজার ৯৩০ টাকা। গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি।
‎
‎বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এতোবড় ইলিশ আমরা কমই দেখতে পাই, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরুপ মাছ পাচ্ছে না। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews