
মোঃ খাইরুল আমিন তালুকদার কলাপাড়া উপজেলা প্রতিনিধী
মহিপুর থানা পুলিশ কর্তৃক সর্বত্র পটুয়াখালী জেলা পুলিশ সুপার স্যার এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩-০৯-২০২৬ খ্রি. ১৭.১৫ ঘটিকায় মহিপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক টিম আলীপুর এলাকায় ইদ্রিস আলী ওরফে নুডুলস এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা সহ আলোচিত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী ওরফে নুডুলস,সাং-আলীপুর, ০৩ নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী এবং তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ইদ্রিস আলী ওরফে নুডুলস মহিপুর-আলীপুর এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বেও ১০ টি মাদক মামলা রয়েছে।