
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা জেলা প্রতিনিধি
বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মহোদয়ের পাথরঘাটা থানা এবং বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বরগুনা জেলাধীন পাথরঘাটা থানা এবং জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার ডিআইজি বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।
ডিআইজি মহোদয় পাথরঘাটা থানা পরিদর্শনের সময় থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ মনোযোগের সাথে পর্যালোচনা করেন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি থানার ফোর্সের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে পুলিশ ফোর্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি আনুষ্ঠানিকভাবে ফোর্সের সালামি গ্রহণ করেন।
উক্ত পরিদর্শনকালে বরগুনা জেলার পুলিশ সুপার মহোদয় এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।