

পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ আব্দুর রব
বিষয়ঃ বাংলাদেশ দলিল লেখক সমিতি, পটুয়াখালী সদর ও সাত উপজেলার দলিল লেখক সমিতির আয়োজনে দলিল লেখক সমিতি, ০৭ (সাত) দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে।
অদ্য ১৯-০৯-২০২৬ খ্রিঃ তারিখ ১১:২৫ ঘটিকা হতে
১৩:২৫ ঘটিকা পটুয়াখালী সাব রেজিস্টার অফিসের চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ০৭ (সাত) দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনুমানিক ৫০০/৬০০ জন দলিল লেখক ও সংশ্লিষ্ট নেতাকর্মী/সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আকন , সভাপতি, বাংলাদেশ দলিল লেখক সমিতি,কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল বিভাগীয় সভাপতি পটুয়াখালী সদর শাখা সভাপতি, ও বিশেষ অতিথি মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, পটুয়াখালী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আব্দুর রব পটুয়াখালী দলিল লেখক সমিতির সিনিয়ার সহ-সভাপতি আরো উপস্থিত থাকেন কবি মোঃ সিদ্দিকুর রহমান আখন ও মোহাম্মদ শামসুল হক সোহেল গাজী পটুয়াখালী দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও ৭ অফিসের সভাপতি মহোদয় ও সাধারণ সম্পাদক, ও সঞ্চালনায় মোহাম্মদ মতিউর রহমান তালুকদার পটুয়াখালী দলিল লেখক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক । বক্তারা দলিল লেখকদের স্বার্থসংশ্লিষ্ট ০৭ (সাত) দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন; এসব সমস্যা নিরসন ও পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবিসমূহ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে উপস্থিত দলিল লেখক ও নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করেন।
সমাবেশ ও মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।