সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

গভীর রাতে আলীকদমে মোবাইল কোর্ট: ইয়াবা সেবনে ৪ জনের কারাদণ্ড আলীর গুহা ও বাগানপাড়ায় অভিযান, জব্দ ৫ ইয়াবা ট্যাবলেট

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ

বান্দরবান নিজস্ব প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে গভীর রাতে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত, উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের আলীর বাজারের আলীর গুহা সংলগ্ন ব্রিজের নিচে এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে আলীকদম থানার মোবাইল-৬১ ও পেট্রোল-৬১ পার্টির পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে সাইফুল (১৮) ও আব্দুস ছামাদ (৩৬)-কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ ইলিয়াছ বাবু (২১)-কে ১ বছর এবং ইয়াছিন (২৪)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে মোট ৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্ত চারজনকে পরে শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ স্কটের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews