সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

সারাদেশে দলিল লেখকদের জন্য জরুরি নির্দেশনা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নবায়নের পর দলিল লেখকদের সনদপত্র বছরের পর বছর সাব-রেজিস্ট্রি অফিসে পড়ে থাকার ঘটনা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।নবায়ন করা সনদ সংশ্লিষ্ট দলিল লেখকের কাছে ফেরত দেওয়া নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা বা আবেদন অগ্রাহ্য হলে সংশ্লিষ্ট দলিল লেখকের নাম রেজিস্টার বই থেকে কর্তনেরও নির্দেশ দেওয়া হয়।নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪’ এর বিধি-৪-এর উপবিধি (২) অনুযায়ী সনদপ্রাপ্ত দলিল লেখকদের সনদ নবায়নের জন্য নির্ধারিত ফি জমার ট্রেজারি চালানের কপিসহ প্রতিবছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সাব-রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হয়। জেলা রেজিস্ট্রার যৌক্তিকতা যাচাই শেষে নবায়নযোগ্য সনদ নবায়ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠান।

তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের অনেক সাব-রেজিস্ট্রি অফিসে নবায়ন করা সনদপত্র বছরের পর বছর পড়ে থাকে। সংশ্লিষ্ট দলিল লেখক নবায়নের পর মূল সনদপত্র গ্রহণ করেন না বা তাদের কাছে বিধি অনুযায়ী সনদ ফেরত দেওয়া হয় না। এতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।

আদেশে বলা হয়, কোনো কোনো অফিসে দলিল লেখক সিন্ডিকেটের অশুভ তৎপরতায় সাধারণ দলিল লেখকরা মূল সনদপত্র নিজেদের হেফাজতে না থাকায় বিভিন্নভাবে জিম্মি ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সাব-রেজিস্ট্রারদের প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সনদ নবায়নের বৈধ আবেদনগুলো নবায়নের সুপারিশসহ সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করতে বলা হয়।

নবায়নের আবেদনযোগ্য বিবেচিত হলে জেলা রেজিস্ট্রারকে পরবর্তী এক মাসের মধ্যে সনদ নবায়ন সম্পন্ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে ফেরত দেওয়া নিশ্চিত করতে হবে।একই সঙ্গে সাব-রেজিস্ট্রারকে নবায়ন করা সনদ সংশ্লিষ্ট দলিল লেখকের কাছে ফেরত দেওয়া নিশ্চিত করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন পাঠাতে বলা হয়।

অন্যদিকে, কোনো দলিল লেখকের সনদ নবায়নের আবেদন জেলা রেজিস্ট্রার অগ্রাহ্য করলে অথবা কোনো দলিল লেখক বিধিতে নির্ধারিত পদ্ধতিতে নবায়নের জন্য আবেদন করতে ব্যর্থ হলে তার নাম রেজিস্ট্রার বই থেকে কর্তন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিল লেখককে তাৎক্ষণিকভাবে চিঠির মাধ্যমে জানাতে হবে। একই সঙ্গে ওই চিঠির একটি অনুলিপি নিবন্ধন অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews