সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত ‎

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মালতি সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার নিশ্চিত করা, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎এ সময় পাথরঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা অফিসার সৈকত চন্দ্র হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনহ স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন
‎
‎আলোচনা সভা শেষে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের অবদানের গুরুত্ব তুলে ধরে নাটক মঞ্চায়ন হয়।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews