সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

নিজেদের জমানো টাকা বিএনপি প্রার্থীকে তুলে দিল দুই শিশু, ভালোবাসায় আবেগাপ্লুত মির্জা ফয়সল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যে ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নিজেদের ব্যাংকে জমিয়ে রাখা টাকা তাঁর হাতে তুলে দিয়েছে দুই শিশু। শিশুদের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় প্রচারণা চালানোর সময় ঘটনাটি ঘটে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফয়সল আমিন। এ সময় দুই শিশু তাদের সঞ্চিত অর্থ নিয়ে তাঁর কাছে আসে। নির্বাচনী প্রচারণার কাজে সহায়তা করার উদ্দেশ্যে নিজেদের জমানো টাকাগুলো তাঁর হাতে তুলে দেয় তারা। শিশুদের এই ভালোবাসা ও আন্তরিকতায় আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপির এই প্রার্থী।

এ সময় শিশু দুটির জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন মির্জা ফয়সল আমিন। প্রচারণার মাঠে শিশুদের এমন উদ্যোগ উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির এই প্রার্থী। তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রত্যাশার কথা শোনেন।

প্রচারণার মধ্যে দুই শিশুর সঞ্চিত অর্থ তুলে দেওয়ার ঘটনাটি সেখানে আবেগঘন পরিবেশ তৈরি করে। শিশুদের এই উদ্যোগ নির্বাচনী কার্যক্রমের ব্যস্ততার মাঝে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনায় আসে।

রহমত আরিফ ঠাকুরগাঁও

০১৭৪০৮৬১০৮০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews