সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার কমিটির অনুমোদন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার (সাহোকস) নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা শহরের পিৎজা মিলানো রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি অনুমোদন করা হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি বি খান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ কামরুজ্জামান, ডা. শেখ ফজলে এলাহী ও ডা. সৈয়দ নাসিম আলী। সভায় সভাপতিত্ব করেন ডা. এ এইচ এম একরামুল হক।
নতুন কমিটির পদ ও দায়িত্বপ্রাপ্তদের তালিকা
সভাপতি: ডা. সৈয়দ কামরুজ্জামান।
সিনিয়র সভাপতি: ডা. এ এইচ এম একরামুল হক ও ডা. সৈয়দ নাসিম আলী।
সহসভাপতি: ডা. মো. শহীদুল ইসলাম, ডা. পূজন কুমার গুহ ও আলহাজ্ব ডা. মো. হাফিজুর রহমান।
সাধারণ সম্পাদক: ডা. আলতাফ হোসেন (মুকুল)।
সহসাধারণ সম্পাদক: ডা. আমিরুল ইসলাম মুকুল।
কোষাধ্যক্ষ: ডা. সিরাজ উদ্দীন খান।
সাংগঠনিক সম্পাদক: ডা. মো. অহিদুজ্জামান।
সহসাংগঠনিক সম্পাদক: ডা. মো. শফিকুল ইসলাম।
দপ্তর সম্পাদক: ডা. মো. রবিউল ইসলাম।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ডা. মো. আব্দুল ওহার আজাদ।
স্বাস্থ্য ও ত্রাণবিষয়ক সম্পাদক: ডা. মো. গোলাম মোস্তফা।
মহিলা বিষয়ক সম্পাদিকা: ডা. মাহবুবা খাতুন।
মহিলা বিষয়ক সহসম্পাদিকা: ডা. ফাহমিদা আলম মৌ।
প্রচার সম্পাদক: ডা. মো. সায়েম আলী।
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ডা. মো. নাজমুল আরেফিন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ডা. মো. রফিকুল ইসলাম।
সমাজকল্যাণ সম্পাদক: ডা. মো. সোলায়মান।
অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক সম্পাদক: ডা. মো. আসাদুল ইসলাম।
কার্যকরী সদস্য: ডা. মো. খালিদ ইব্রাহিম, ডা. মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. শাহিনুর রহমান, ডা. মো. আহসান, ডা. হাসানাতুন নাহার রত্না, ডা. মল্লিক সাঈদ আলম, ডা. নাজমা বেগম ও ডা. মো. আব্দুস সাত্তার।
নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরা জেলায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার উন্নয়ন, চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সাতক্ষীরা জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এবং সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews