সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

‎পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎সভায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে।”
‎
‎নূরুল ইসলাম মনি আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
‎
‎মতবিনিময় সভায় সমুদ্রসীমায় মাছ ধরার ক্ষেত্রে ট্রলিংয়ের বিষয়েও কথা বলেন চিফ হুইপ। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং পাথরঘাটায় ট্রলিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
‎
‎সভায় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তাঁর বক্তব্যে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দখলবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews