সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ জামিয়া আশরাফিয়া মাদানিয়া পটুয়াখালীর কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায়

জামিয়া আশরাফিয়া মাদানিয়া প্রাঙ্গনে জামিয়া মাদানিয়া পটুয়াখালীর সভাপতি ও পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে ও মুহাদ্দিস মুফতী আবুল বাশার কাসেমীর সঞ্চালনায় কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী – ০১ আসনের সাংসদ সাবেক স্বরাস্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়া আশরাফিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সেক্রেটারী শায়খুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজবাদ মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান,

সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান।

উদ্বোধনী বক্তৃতা করেন – মাওলানা মোঃ মোতাহার উদ্দিন। আলোচনা করেন মাওলানা শাব্বির আহমাদ, মাওঃ মুফতী আবু জাফর, শফিকুল ইসলাম তাহসিন, আলহাজ্ব মোঃ আশরাফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে চলতি বছরের বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ২য় ও ৩য় এবং কিতাব বিভাগে ১১ ও ১৫ তম স্থানসহ ২১ জন এবং ৩৭ জন মুমতায এ প্লাস অর্জনকারী কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, বর্তমান সরকার দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বাজেটে শিক্ষাখাতে বেশী বরাদ্দ রেখেছে। কারিগরী ও সাধারন শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষায়ও সরকার গুরুত্ব দিয়েছে।

সভায় প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী এমপি, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পালনের জন্য মন্ডপ সমূহে পাহারা দেয়ারজন্য দলীয় নেতা-কর্মীসহ শান্তিকামী জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

সভায় এমপি আলতাফ হোসেন চৌধুরী মাদরাসা ও মাদরাসার মসজিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে মাদরাসার কর্তৃপক্ষদেরকে আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীসহ মাদরাসার সাত শতাধিক ছাত্র এবং অভভাবক এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেষে কৃতী ছাত্রদেরসহ সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews