1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচিত: স্বামী গ্রেফতার: ‎ তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ শ্যামনগরে তেল সংকটের সুযোগে দুর্ধর্ষ ছিনতাই চক্র ‘ত্রাস’ সাঈদের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু ​শাল্লায় প্রশাসনের নাকের ডগায় বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী ।।ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে আমতলীতে  এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।  ঈশ্বরগঞ্জ মহাসড়কে অটো ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত -০২ ও আহত-০৩ জন। পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার নামে ঠিকাদারের মামলা কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও উক্ত সময়সীমার মধ্যে সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

নিজস্ব প্রতিনিধঃ
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধীঃ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে – আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে -যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব।

তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। সবকিছু আইনের গতিতে চলবে।

মন্ত্রী বলেন, আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট