1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচিত: স্বামী গ্রেফতার: ‎ তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ শ্যামনগরে তেল সংকটের সুযোগে দুর্ধর্ষ ছিনতাই চক্র ‘ত্রাস’ সাঈদের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু ​শাল্লায় প্রশাসনের নাকের ডগায় বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী ।।ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে আমতলীতে  এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।  ঈশ্বরগঞ্জ মহাসড়কে অটো ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত -০২ ও আহত-০৩ জন। পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার নামে ঠিকাদারের মামলা কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও উক্ত সময়সীমার মধ্যে সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

কালিগঞ্জ মলাঙ্গায় গৃহবধূ সুলতার হত্যা না কি আত্নহত্যা! যৌতুক আর পরোকিয়ার জের

নিজস্ব প্রতিনিধঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধীঃ

গত মঙ্গলবার ৪ মার্চ ২০২৬ তারিখ রাতে ৬ মাসের সন্তান রেখে গৃহবধূ সুলতা আত্নহত্যা খবর পাওয়া যায় ৷ সুলতার পরিবারকে প্রথম অসুস্থ পরে মৃত্যুর খবর দেওয়া হয় ৷ খবর শুনে সুলতার বাবা সুবোল বৈদ্য ৯৯৯ কলে পুলিশের সেবা নেন ৷ এবং সুলতার বাড়িতে হাজির হয় ৷ মেয়ের চরম বিভৎস দেখে ভেঙে পড়ে ৷ তার মধ্যে সুলতার শশুর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ৷

সুলতার বাবা সুবোল বৈদ্যের ভাষ্যমতে ও তথ্যনুসন্ধ্যানে জানাগেছে,  ২০১৬ সালে কালিগঞ্জ উপজেলার মলাঙ্গা গ্রামের সত্যচরণ সরদারের ছেলে শশাঙ্ক ও শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের দিনমজুর সুবোল বৈদ্যের মেয়ে সুলতা সাথে হিন্দু সম্প্রদয়ের ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে হয়৷  বিয়ের সময় শশাঙ্ক একটি বাইক দাবি করেন ৷ সুবোল হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী ধুমধামের সাথে স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র দেন এবং বাইকটি পরে দেওয়ার আশ্বাস দেন ৷ এরপর বিভিন্ন দফায় দফায় শশাঙ্ক

সুলতার দিয়ে তার বাবা সুবোলের কাছ থেকে টাকা নেন ৷

সুলতা ও শশাঙ্কর দুই সন্তানের মধ্যে বড় ছেলে হিমেল সরদার (৬) এবং ছোট ছেলে  প্রিয় (৬ মাস) ৷ সংসারজীবন কাল হয়ে দাঁড়াল (যৌতুক) বাইক ৷ শুরু হয় সুলতার উপর মানুষিক ও শারীরিক নির্যাতন ৷ শশাঙ্কর বাবা সত্যচরণ কয়েকবার সুলতাকে উত্তম মাধ্যম মারধরে ঘরে আটকে রাখার বিষয়ও জবানবন্দি দিয়েছেন ৷

অপরদিকে স্থানীয়দের কাছ থেকে সুলতার ঝুলান্ত মরদেহের ছবি দেখে পর্যালোচনা করে ডাক্তারের মতে জানাগেছে, গলায়  রসি অথবা কাপড় পেঁচিয়ে আত্নহত্যা করলে হাত অথবা পা’য়ের শিরা গুছিয়ে আসার ফলে হাত শক্ত মুঠো করে থাকে আর পা বাঁকা পাতা সোজা হয়ে যায় ৷ অন্যদিকে ঘটনাস্থলে মৃতদেহ মাটিতে পা ছুয়ে আছে ৷ যা তার ফাঁসের কোন নমুনা দেখা যায় না ৷

গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, এনজিও কালীগঞ্জ পিরোজপুর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ক্রেডিট অফিসার হিসাবে কর্মরত আছে ৷ অফিসের একটি মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি সুলতা জানতে পারে ৷ কিন্তু সুলতাকে তওয়াক্কা না কারে তার সামনে কথা বলা বা সুলতাকে সময় না দেওয়া এবং যৌতুকের মানুষিক নির্যাতনের সার্বিক বিষয় নিয়ে ব্যপক ঝগড়াঝাটি হওয়ার বিষয়ও জানাগেছে ৷

তবে সুলতাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা৷

শশাঙ্ক জানান, সুলতার গলায় ফাঁস দেওয়ার সময় সে ঘরে ঘুমিয়ে ছিলো ৷  কোন প্রকার ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়নি ৷

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট