1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচিত: স্বামী গ্রেফতার: ‎ তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ শ্যামনগরে তেল সংকটের সুযোগে দুর্ধর্ষ ছিনতাই চক্র ‘ত্রাস’ সাঈদের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু ​শাল্লায় প্রশাসনের নাকের ডগায় বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী ।।ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে আমতলীতে  এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।  ঈশ্বরগঞ্জ মহাসড়কে অটো ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত -০২ ও আহত-০৩ জন। পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার নামে ঠিকাদারের মামলা কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও উক্ত সময়সীমার মধ্যে সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিজয়নগরে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬ খ্রি.) দুপুর ২টা ৩০ মিনিটে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে আব্দুর রহমান ওরফে কালু (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১০ (দশ) হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান ওরফে কালুর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিস্তারিত পরিচয়:
আব্দুর রহমান (কালু) (৩০)
পিতা: সাফিউদ্দিন (সপি মিয়া)
গ্রাম: চানপুর
থানা: বিজয়নগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট