1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচিত: স্বামী গ্রেফতার: ‎ তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ শ্যামনগরে তেল সংকটের সুযোগে দুর্ধর্ষ ছিনতাই চক্র ‘ত্রাস’ সাঈদের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু ​শাল্লায় প্রশাসনের নাকের ডগায় বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী ।।ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে আমতলীতে  এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।  ঈশ্বরগঞ্জ মহাসড়কে অটো ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত -০২ ও আহত-০৩ জন। পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার নামে ঠিকাদারের মামলা কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও উক্ত সময়সীমার মধ্যে সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সিরাজগঞ্জের বাগবাটীতে পুলিশ দিয়ে নির্যাতন ও বাড়ি থেকে বিতাড়িত করার প্রতিবাদে এক প্রতিবন্ধির পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করল গ্রামবাসী

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ নিজস্ব প্রতিনিধিঃ

অসহায় এক প্রতিবন্ধির নিকট টাকা নিয়ে জমি দেওয়ার কথা বলে পরিত্যক্ত বাড়িতে আশ্রয় দেয় মোহাম্মদ বীন আসির (জীম) নামে এক মাদক ব্যবসায়ী। ভূক্তভোগী প্রতিবন্ধির পাওনা টাকা পরিশোধ না করে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ দিয়ে অমানবিক নির্যাতন ও বাড়ি থেকে বিতাড়িত করার প্রতিবাদে প্রতিবন্ধির পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করল বাগবাটী ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রামবাসী।

(২৫ মার্চ ২০২৬), বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ছোনগাছা-ইছামতি রোডের পেঁচিবাড়িতে মানববন্ধন করে গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ডাকের পাড়া গ্রামের মৃত শামছুল হক এর পুত্র প্রতিবন্ধি মো: মহসিন সেখ (৩৯) এর সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল আল আসির এর পুত্র মোহাম্মদ বীন আসির (জীম) একই বিল্ডিংয়ে চাকুরি করার সুবাধে বন্ধুত্ব ও সুসম্পর্ক সৃষ্টি হয়। প্রতিবন্ধি মো: মহসিন সেখ এর অর্জিত, যাকাতের উপার্জিত ও স্ত্রীর গার্মেন্টস থেকে উপার্জিত টাকা সুকৌশলে হাতিয়ে নেয়ার জন্য বিভিন্ন কুটকৌশল করতে থাকে মোহাম্মদ বীন আসির (জীম)। এরই এক পর্যায়ে প্রতিবন্ধির নিকট জমি বিক্রির কথা বলে বিভিন্ন সময়ে ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় মোহাম্মদ বীন আসির (জীম)। পাওনা টাকা পরিশোধ করতে বারবার তাগাদা দিলে প্রতিবন্ধি মহসিনকে বাগবাটির পেঁচিবাড়িতে নিয়ে আসে। পেঁচিবাড়িতে মোহাম্মদ বীন আসির (জীম) এর
একটি পরিত্যাক্ত বাড়িতে আশ্রয় দেয় প্রতিবন্ধি মহসিনকে।

বক্তারা আরো বলেন, জমি লিখে বা পাওনা টাকা পরিশোধ করতে বারবার তাগিদ দিলে সিরাজগঞ্জ সদর থানার কর্তব্যরত বারিক দারোগা ও ঢাকা থেকে আগত কিছু গুন্ডা বাহিনী দিয়ে প্রতিবন্ধি মহসিনকে বেধরক মারপিট ও অমানবিক নির্যাতন করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে গ্রামবাসী বিষয়টি জানতে পারে। তাৎক্ষনিক গ্রামবাসী এগিয়ে আসলে পুলিশ বারিক দারোগার হাত থেকে প্রতিবন্ধি মহসিনকে রক্ষা করে। প্রতিবন্ধি মহসিনকে হ্যান্ডকাপ পড়ালেও গ্রামবাসীর তোপের মুখে পুলিশ বারিক দারোগা চলে যেতে বাধ্য হয়।

বক্তারা আরোও বলেন, আমরা পেঁচিবাড়ি গ্রামবাসী। আমাদের গ্রামের সন্তান মোহাম্মদ বীন আসির (জীম)। জীম একজন মাদক ব্যবসায়ী।নআমরা গ্রামবাসী আজ কেন মোহাম্মদ বীন আসির (জীম) পক্ষে না দাড়িয়ে গাইবান্ধা জেলার প্রতিবন্ধি মহসিন এর পাশে দাড়িয়েছি। একজন প্রতিবন্ধির ন্যায্য অধিকার ফিরে দিতে মানববন্ধনে এসে দাড়িয়েছি। আমরা গ্রামবাসী প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি যে, দ্রুত প্রতিবন্ধি মহসিনের পাওনা টাকা ফেরত দিতে সর্বাত্মক সহযোগিতা করবে।

মানববন্ধনে ভুক্তভোগী প্রতিবন্ধি মহসিন বলেন, আমার তিন কন্যা। ঢাকায় একটি বিল্ডিংয়ে আমি লিফটে চাকুরি করার সুবাধে জীমের সাথে পরিচিত হই। আমার কোন বাড়ি ঘর না থাকার কারণে আমার অর্জিত টাকা, আমাকে দেওয়া মানুষের যাকাতের টাকা, আমার স্ত্রীর গার্মেন্টস থেকে অর্জিত টাকা মোহাম্মদ বীন আসির (জীম) সিরাজগঞ্জে তাদের জমি লিখে দিবে বলে ৩ লাখ ৩০ হাজার বিভিন্ন সময়ে গ্রহন করে। আমি আমার জমি চাই না। আমি আমার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত জীমের পরিত্যাক্ত বাড়ি ছেড়ে চলে যাব না। আপনারা সকলেই আমার পাওয়া টাকা পেতে সহযোগিতা করবেন। পাওনা টাকা পেলেই আমি চলে যাবো।

মানববন্ধনে পেঁচিবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস, বাবলু মল্লিক সহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে পেঁচিবাড়ি গ্রামে সর্বস্তরের নারী-পুরুষ, বৃদ্ধ, মুরুব্বি সহ প্রতিবন্ধি মহসিন ও তার স্ত্রী মোমিনা খাতুন ও প্রতিবন্ধি মহসিন এর কন্যাদ্বয় মাহি, মিলি ও মায়া উপস্থিত ছিলেন।

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ
তারিখ ২৫-০৩-২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট