সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

পাথরঘাটায় বালুর বস্তা নয়, সিমেন্টের কংক্রিট ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ‎

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় জনপদকে নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে স্থায়ীভাবে রক্ষার দাবিতে বালুর বস্তার পরিবর্তে সিমেন্টের কংক্রিট ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৭/০৭/২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পাঁঠাচরা এলাকার ভাঙা বেড়িবাঁধের ওপর ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, কৃষক, জেলে, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর থেকে পাথরঘাটার উপকূলীয় এলাকা বারবার নদীভাঙন, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুম এবং ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে।

‎বক্তারা অভিযোগ করেন, ভাঙন রোধে দীর্ঘদিন ধরে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে বেড়িবাঁধ মেরামত করা হলেও তা কখনোই স্থায়ী সমাধান দিতে পারেনি। প্রতিটি জলোচ্ছ্বাস ও দুর্যোগের পর বালুর বস্তার বাঁধ ধসে পড়ে এবং সরকারি অর্থ ব্যয় হলেও জনগণের দুর্ভোগ কমে না। ফলে একই স্থানে বারবার মেরামত করতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয়েরই অপচয়।

‎তারা বলেন, এখন সময় এসেছে অস্থায়ী সমাধান থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তিনির্ভর, টেকসই ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের। বালুর বস্তার পরিবর্তে সিমেন্টের কংক্রিট ব্লক ব্যবহার করে আন্তর্জাতিক মানসম্পন্ন বেড়িবাঁধ নির্মাণ করলে নদীর তীব্র স্রোত, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের আঘাত অনেক বেশি সহনশীলভাবে মোকাবিলা করা সম্ভব হবে। এর মাধ্যমে উপকূলীয় জনপদের মানুষের জীবন, সম্পদ ও কৃষি উৎপাদন দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকবে।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্প গ্রহণ করে সিমেন্টের কংক্রিট ব্লক দিয়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান। তারা বলেন, উপকূলবাসীর জীবন রক্ষার এই দাবিকে আর অবহেলা করা যাবে না।

‎বক্তারা আরও বলেন, উপকূল বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই এই অঞ্চলকে নিরাপদ রাখতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের অপরিহার্য দাবি। অন্যথায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত থাকবে।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং “বালুর বস্তা নয়, সিমেন্টের কংক্রিট ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ চাই”, “উপকূল বাঁচলে দেশ বাঁচবে” ইত্যাদি স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews