সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

কেরানীগঞ্জ টাইলস্ এন্ড স্যানিটারী মার্কেট ফুটবল টুর্নামেন্টে ফাতেমা টাইলস্ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
কেরানীগঞ্জ, কদমতলী টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশন আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনেক আনন্দের মধ্যে দিয়ে আজ শেষ হলো। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ভোলা সুপার কিং ( মাশাল্লাহ টাইলস্) বনাম কদমতলী ইউনাইটেড এ এফ সি ( ফাতেমা টাইলস্)। প্রতিধন্ধীতাপুর্ন ফাইনাল খেলায় ফাতেমা টাইলস্ ৪-০ গোলে মাশাল্লাহ টাইলস্ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের সজিব জুনিয়র ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা এবং গোল সেরা পুরস্কার লাভ করেন। ফাতেমা টাইলস্ এর গোলকিপার হাসান সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও অলিদ টাইলসের মালিক হাজী মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও ফাইজা এন্টারপ্রাইজ এর মালিক হাজী মোঃ মিলন হোসেন নিরব, সিনিয়র সহ-সভাপতি ও তিলোত্তমা টাইলসের মালিক হাজী মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি ও মুনা ট্রেডার্স এর মালিক হাজী কামরুজ্জামান সবুজ, সহ-সভাপতি ও ঢাকা মোজাইকের মালিক হাজী মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ও মারুফ টাইলসে মালিক হাজী মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন স্টার টাইলসের মালিক মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ও গ্রীন ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক হাজী মোঃ মনিরুল ইসলাম সুমন, ঝিলমিল বন্ধু মহল সমিতির উপদেষ্টা মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, কেরানীগঞ্জ টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশন এর ক্রীড়া সম্পাদক ফুটবল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও কাসাবা টাইলসের মালিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক, ফুটবল পরিচালনা কমিটির উপদেষ্টা ও সানজিদা টাইলসের মালিক মোঃ পাপন, প্রচার সম্পাদক ফুটবল পরিচালনা কমিটির উপদেষ্টা ও টাইলস্ কালেকশন এর মালিক মোঃ জাহিদ হোসেন, যাত্রাবাড়ী স্টাফ সমিতির ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম জিকো। প্রধান অতিথি হাজী মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন কিছু ভুলত্রুটি হলেও খেলা সুন্দর হইছে, আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ও সাধারণ সম্পাদক হাজী মিলন হোসেন নিরব তার বক্তব্যে বলেন আমি খেলা দেখে অনেক আনন্দ পেলাম, তবে খেলায় হারজিত আছে, এতে কেউ মন খারাপ করবা না, আমি দুই দলের খেলোয়াড়কেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, আগামীতে আয়োজন হলে আমি এবং আমার সমিতি সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews