
নিজস্ব প্রতিবেদক
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যে অদ্য ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৩.৪৫ ঘটিকায় পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে বরিশাল রেঞ্জধীন জেলা সমূহের মধ্যে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাণ্যবর ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু ইউসুফ বিপিএম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ পটুয়াখালী জেলা পুলিশ সদস্যগন খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।