সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা জেলা প্রতিনিধিঃ
‎
‎‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ারস ক্লাবের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎ধরিত্রী রক্ষায় আমরা -ধরা পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায়
‎কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন, ধরিত্রী রক্ষায় আমরা -ধরা এর বরগুনা জেলার সদস্য সচিব পরিবেশকর্মী মুশফিক আরিফ, সমাজকর্মী মেহেদী শিকদার, আব্দুল মালেক, সোহাগ আকন, মাইনুল ইসলাম রেজা, মিথুন মিত্রসহ প্লানেটিয়ারস ক্লাবের সদস্যরা।
‎
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশে এসব চারা রোপণ ও পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।
‎
‎আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
‎
‎কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews