সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন ,কক্সবাজার এর অভিযানে বসতঘর থেকে ১৭,৬০০ পিস ই-য়া-বা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন, কক্সবাজার-এর সহকারী পরিচালক জনাব কাজী দিদারুল আলম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় একটি চৌকস রেইডিং টিম গঠন করা হয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গঠিত রেইডিং টিমটি বেলা ১১:০০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন ০৪ নং সাবরাং ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের প্যান্ডেল পাড়াস্থ স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম (৩০)-এর নিজ দখলীয় উত্তর দুয়ারী ৩ (তিন) কক্ষ বিশিষ্ট একতলা বিল্ডিং বসতঘর ঘেরাও করে। গৃহটি তালাবদ্ধ থাকায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের মধ্য থেকে নিরপেক্ষ সাক্ষী হিসেবে সাথে গ্রহণ করা হয়।

পরবর্তীতে আইনানুগ সকল বিধিবিধান অনুসরণ করে সকল সাক্ষীর উপস্থিতিতে রাশেদা বেগম (৩০)-এর বসতঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ ও পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পলাতক আসামী রাশেদা বেগমের বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষের ছানসেডের উপর রাখা একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত শপিং ব্যাগের ভিতর কাপড়ে মোড়ানো এবং স্কচটেপ ও পলি প্যাকেট দ্বারা শক্তভাবে বাঁধাই করা মোট ০৮ (আট)টি প্যাকেটে সর্বমোট ১৭,৬০০ (সতেরো হাজার ছয়শত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ দুপুর ১২:৩০ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় অভিযুক্ত আসামী রাশেদা বেগম (৩০) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের লক্ষ্যে এলাকায় জোর তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উক্ত পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কাজী দিদারুল আলম
সহকারী পরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
টেকনাফ বিশেষ জোন, কক্সবাজার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews