সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার দিলেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দুরন্ত ক্রাইম নিউজ , মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের বই ‘মাদক কারবারি’ উপহার দেওয়া হয়েছে।

আজ (তারিখঃ ১৫/১০/২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ৩০ মিনিটে ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আর. ডি. থিয়েটারের পক্ষ থেকে এই বইটি উপহার হিসেবে প্রদান করা হয়। আর. ডি. থিয়েটারের পরিচালক, বিশিষ্ট কবি ও নাট্যকার মোঃ জালাল উদ্দীন জিল্লু ইউএনও-র হাতে বইটি তুলে দেন।

এ সময় দৈনিক সাতক্ষীরা দিগন্তের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ বাদল রানা এবং আর. ডি. থিয়েটারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিক মোঃ বাদল রানা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম। আর. ডি. থিয়েটারের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ‘মাদক কারবারি’ নাটকটি রচিত হয়েছে। নাটকের বই ইউএনও-র হাতে তুলে দিয়ে তারা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার এই উদ্যোগের প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই নাটক সমাজের বিভিন্ন স্তরে মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews