সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

২২ বছর বয়সী তরুণ বায়েজিদের একসময় ছিল বুকভরা স্বপ্ন কিন্তু জীবনের নির্মম এক দুর্ঘটনায় আট বছর ধরে হয়ে পড়েছে বিছানাবন্দী

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

২২ বছর বয়সী তরুণ বায়েজিদের একসময় ছিল বুকভরা স্বপ্ন কিন্তু জীবনের নির্মম এক দুর্ঘটনায় আট বছর ধরে হয়ে পড়েছে বিছানাবন্দী। সিমেন্টের ভারী বস্তা তুলতে গিয়ে স্পাইনাল কর্ডে টান লেগে নিস্তেজ হয়ে যায় তার চলার শক্তি, থেমে যায় জীবনের গতি, স্তব্ধ হয়ে পড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা। দিনের পর দিন, বছরের পর বছর—চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ এক নীরব জীবন। বাহিরে যখন ঈদের আনন্দ, উৎসবের রঙ, বায়েজিদের মনে তখন নীরবতা আর দীর্ঘশ্বাস। বায়েজিদের বাবা বছরের পর বছর চেষ্টা করেও ছেলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি। একটি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিষয়টি দৃষ্টিগোচর হয় সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর। ঈদের নামাজের পর বৃষ্টির মাঝেই বায়েজিদের বাসায় গিয়ে তিনি উপহার দিলেন একটি হুইল চেয়ার —এটি কেবল একটি উপহার নয়, যেন বায়েজিদের নতুন করে বেঁচে ওঠার এক সম্ভাবনা, দীর্ঘদিনের বন্দিত্বের পর একফোঁটা মুক্তির আলো।
সম্মানিত জেলা প্রশাসকের পক্ষ থেকে এটি কেবল সহায়তা নয় বরং এটি সহমর্মিতা ও দায়িত্ববোধ। বায়েজিদের জীবনে ঈদ আসুক বর্ণিল, আনন্দমুখর হয়ে।
জেলা প্রশাসন, পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews