মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সিরাজদিখানে এক মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারন উদঘাটন ও অভিযুক্ত গ্রেফতার”

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত ১১-০৭-২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল অনুমান ১৫:০০ ঘটিকায় সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনে পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের পা ভাঙ্গা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিরাজদিখান থানার একটি চৌকস দল কাজ শুরু করে।
মৃতদেহের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, মৃত ব্যক্তি নুরুল ইসলাম (৬৫), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- চর গুলগুলিয়া, ইউনিয়ন- বাসাইল, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ। তিনি পেশায় একজন মিশুক চালক ছিলেন। ভিক্টিম নুরুল ইসলাম ১১/০৭/২৬ ইং তারিখ দুপুর অনুমান ১.৩০ ঘটিকায় নিজ অটো চালিয়ে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাসের ভিতর পৌঁছালে অপরদিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা ডামট্রাকের সাথে ভিকটিমের মিশুক অটোরিক্সা ধাক্কা খায় এবং এতে মিশুক চালক নুরুল ইসলাম গুরুতর আহত হয়। এসময় ডামট্রাকের চালক হাসপাতালে নেওয়ার কথা বলে ভিকটিমকে সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনের পাকা রাস্তার পাশে ফেলে যায় মর্মে স্থানীয় লোক মাধ্যমে জানা যায়।

পরবর্তীতে থানা পুলিশের একটি টিম ভিকটিমের ব্যবহৃত মিশুকটি উদ্ধারপূর্বক হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে।
এরই ধারাবাহিকতায় পরবর্তীতে অদ্য ইং ১৩.০৭.২৬ তারিখ এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত একটি টিম লতব্দী ও ঘটনা স্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ, আশেপাশের সিসি টিভি ক্যামেরা ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ডামট্রাকের ড্রাইভার ইয়াসিন শেখ (২০), পিতা- মজিবর শেখ, সাং-খিদিরপুর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জকে সিরাজদিখান থানাধীন কুচিয়ামোড়া এলাকা হতে সকাল ৬.৪৫ ঘটিকায় গ্রেফতার করে। পরবর্তীতে আসামি ইয়াছিন শেখের দেখানো ও সনাক্ত মতে দুর্ঘটনায় ব্যবহৃত ডামট্রাকটি (ঢাকা মেট্রো ট -১২-৪৩১৪) সিরাজদিখান থানাধীন লতব্দি ইউপিস্থ ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর হইতে ইং ১৩/০৭/২৬ তারিখ সকাল ৭:২৫ ঘটিকার সময় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এই বিষয়ে থানায় একটি মামলা রজু করা হয়েছে – সিরাজদিখান থানার মামলা নং ২৫ তাং ১২/০৭/২৬ ধারা ৯৫/৯৮/১০৫ সড়ক পরিবহন আইন তৎসহ ২০১ পেনাল কোড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews