সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

কালিগঞ্জে শিশুহত্যা ও গণপিটুনির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ জয়নুদ্দিন, পিপিএম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এনামুল ইসলামের মেয়ে ও কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা খানম (৮) সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ে যায়। পরে সে বিদ্যালয়ের পাশে ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়া বেগমের (২৬) বাড়িতে যায় বলে স্থানীয়রা জানান।

দুপুরে প্রতিদিনের মতো খাবারের জন্য বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ফারজানাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন সুমাইয়া বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের একটি আলমারির ড্রয়ার থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সুমাইয়া বেগমকে গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি পৃথক দুটি ঘটনার আইনানুগ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং স্থানীয় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews