সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

৫ আগস্টকে ঘিরে পাথরঘাটায় নিরাপত্তা জোরদার, বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতা কর্মী আটক ‎

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎আগামীকাল ৫ আগস্টকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত পাঁচজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট সকাল উপজেলার রায়হানপুর ইউনিয়নের সতকর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, র‌্যালি শেষে অংশগ্রহণকারী কয়েকজন অ্যাম্বুলেন্সে করে এলাকা ত্যাগ করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎র‌্যালির ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—বরগুনা জেলা মৎস্য লীগের সভাপতি মো. জাহাঙ্গীর জোমাদ্দার (৬৮), বরগুনা জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ (৪৬), রাসেল (৩১), ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মো. সবুজ আকন (২০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. সুজন আকন (৩২)।

‎এদিকে ৫ আগস্টকে সামনে রেখে পাথরঘাটার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন,গত ৩ আগস্ট রায়হানপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। ৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

‎পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews