সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ ২৫ হাজার টাকার শাপলাপাতা ও গিটার মাছ জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎বরগুনা বিলুপ্তপ্রায় মৎস্য সম্পদ রক্ষায় বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের শাপলাপাতা ও গিটার মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

‎বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মো. সালমান বিন শওকত।

‎বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ সকাল ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানে বিএফডিসি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৪০ কেজি শাপলাপাতা ও ২৫০ কেজি গিটার মাছ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎পরে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো ধ্বংসের জন্য মাটিতে পুঁতে ফেলা হয়।

‎কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মো. সালমান বিন শওকত জানান, বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews