সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

লংগদুতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কামরুজ্জামান, লংগদু;

মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে লংগদু বাইট্টাপাড়া বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ) বিকেল ৪টার দিকে বাইট্টাপাড়া বাজার তিন রাস্তার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

লংগদু থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লগদু থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক বিএনপি উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামাতের আমির নাসির উদ্দিন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সমাবেশে লংগদু থানার এসআই মোঃমামুন বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধও বাড়তে পারে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।এবং মাদকের বিরুদ্ধে যতটুকু তথ্য রয়েছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

উপস্থিত বক্তারা বলেন
একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ র‍্যালি ও সমাবেশের মাধ্যমে লংগদুতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews