1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

কালিগঞ্জ থানায় এএসআই শেখ জামালের পোস্টিংয়ে স্বস্তি, অপরাধ দমনে নতুন প্রত্যাশা; পুলিশ সুপারকে কৃতজ্ঞতা স্থানীয়দের

কালিগঞ্জ (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ থানা’য় সৎ, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা শেখ জামাল-এর নতুন করে পোস্টিংয়ের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চোরাচালানসহ নানা অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে তাঁর যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের মতে, একজন কঠোর, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার আগমনে কালিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে-এমন প্রত্যাশাই এখন সর্বমহলে। এ উপলক্ষে এলাকাবাসী সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল (বিপিএম)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এএসআই শেখ জামাল কালিগঞ্জ উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান, চাঁদাবাজি, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, সাহসী ও কর্মঠ এই পুলিশ কর্মকর্তা ইতিপূর্বে জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে চোর-ডাকাত, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন। তিনি আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়ার আলীসহ একাধিক দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন। পাশাপাশি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদকের বড় চালান উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেফতার করে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

এলাকাবাসীর দাবি, এএসআই শেখ জামালের নাম শুনলেই চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁর নতুন পোস্টিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নসহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং পুরো উপজেলায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট