1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে হামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হারুন অর রশিদ খানের বসতবাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হারুন অর রশিদের স্ত্রী, শিক্ষক ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা করে। শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট