1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

৬২ টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩) ২। মোঃ ফারুক (৪৩) ৩। আবু বক্কর সিদ্দিক (৪৫) ৪। মোঃ রুবেল (৩৯) ৫। আব্দুর রাজ্জাক (৪৪) ৬। মোঃ মিজান (৫১) ৭। মোঃ আলমগীর (৪৮) ৮। মোঃ মামুন (৪৫) ৯। মোঃ রাশেদ (৩৫) ১০। মোঃ শামসুল হক মিলন (৬৫) ১১। দীন ইসলাম (৪৭) ও ১২। মোঃ সাইদুল ইসলাম (২৩)।

বুধবার (২৪ মার্চ) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন মডেলের চোরাই ৬২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মোবাইল ফোন চোরদের নিকট হতে চোরাই মোবাইল ফোন কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট