সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

শাল্লায় কৃষি ব্যাংকের ‘শুভ হালখাতা’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জের শাল্লায় “পরিশোধ করে খেলাপি ঋণ, প্রয়োজন হলে আবার নিন—কৃষি ব্যাংকে আমানত আজীবন নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শাখা কার্যালয়ে ‘শুভ হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেবি শাল্লা শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস।
​ব্যাংক কর্মকর্তা মোঃ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং শাল্লা থানার এসআই শওকত আলী।
​অনুষ্ঠানে বক্তারা কৃষকদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। তারা বলেন, কৃষি ঋণের সঠিক ব্যবহার এবং যথাসময়ে তা পরিশোধ করা হলে ব্যাংকিং কার্যক্রম সচল থাকে। এতে কৃষকরাও প্রয়োজনে পুনরায় দ্রুত ঋণ সুবিধা গ্রহণ করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারেন। তাই খেলাপি না হয়ে নিয়মিত ঋণ পরিশোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাল্লা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম। আলোচনা সভা শেষে উপস্থিত ঋণগ্রহীতা ও সাধারণ কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করে ব্যাংকের পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews