সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা নিজস্ব প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায়,রবিবার টেংরিয়ায়, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের এর মাধ্যমে বোরো ধান প্রদর্শনী বাস্তবায়নে নিমিত্তে ট্রেতে তৈরিকৃত চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ, এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ এবং স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্রেতে স্থাপিত চারা রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে রোপণ করলে শ্রমিক লাগে না,কম খরচে অতি দ্রুত মেশিনে লাগানো যায় বলে দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। এ সময় অগ্রসরমান কৃষক এবং উদ্যোক্তা মোঃ শওকত আলী প্রধান বলেন আমরা প্রতিবছরই ট্রেতে চারা তৈরি করে মেশিনের মাধ্যমে ধান লাগাচ্ছি এবং কম খরচে অধিক লাভবান হচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews