সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধীঃ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। তিনি জাহিদুল ইসলাম রনি নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য তিনি। আজ সোমবার (২ মার্চ) মো. জাহিদুল ইসলামের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. জাহিদুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

জাহিদুল ইসলাম রনি ‘লালগোলাপ’ খ্যাত বরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিপ্রেস ডটনেট-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম রনি ছাড়াও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং মো. সুজাউদ্দৌলা (সুজন)কে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews