মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

‎বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত এবং দুই জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) গভীররাতে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলার মালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

‎নিখোঁজ জেলেরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের আজিজ বয়াতির ছেলে মো. হিরু বয়াতি ও বেলায়েত গাজীর ছেলে জসিম গাজী। তাদের ট্রলারে ১৪ জন জেলে ছিলেন।

‎বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। ঠিক এমন সময় অপর একটি ট্রলার জালে পেঁচিয়ে যায়।

‎এ নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেদের ওপর অন্য ট্রলারের জেলেদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হলে অপর ট্রলারের (নাম বিহীন) আরও দুটি ট্রলারসহ জেলেদের ডেকে এনে মনির আকনের ট্রলারের জেলেদের ওপর ট্রলারের শিকল ছুড়ে মারলে চার জেলে আহত হন এবং দুই জেলে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন।
‎ট্রলারের মালিক ও মাঝি মনির আকন বলেন, আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি মুন্না নামের একটি ট্রলিং আমাদের জালের ওপর উঠে যায়। বাধা দিলে তারা হামলা করে

‎তিনি আরও বলেন, আমরা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই আরও তিনটি ট্রলিং আমাদের ঘিরে ফেলে।
‎পরে তারা ট্রলারে উঠে শিকল ছোড়ে এবং মারধর করে।
‎মনিরের অভিযোগ, হামলাকারীরা ট্রলার থেকে চার থেকে পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। শুধু তাই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে গেছে।

‎আহতরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews