1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

রাণীশংকৈলে কোরআন শিক্ষা হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধঃমোঃ খায়রুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,

রংপুর বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মারকাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজদের পাগড়ি প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবক গন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর মাদ্রাসার পক্ষ থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা নবীন হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনে হাফেজরা সমাজের গর্ব ও সম্পদ। তাদের মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হয়। তাই কুরআনের শিক্ষাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নবীন হাফেজদের প্রতি আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মাসুদ রানা( সাংবাদিক) এশিয়ান টিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, পরিচালক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় নিতীনির্ধারনি পরিষদ ঢাকা বাংলাদেশ
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আল আমানা ইসলামিক বিদ্যাপীঠ প্রিন্সিপাল মোঃ মাসুদ আলম।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক পথে পরিচালিত করতে কুরআন শিক্ষার বিকল্প নেই। মারকাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দীর্ঘদিন ধরে কুরআনের হাফেজ তৈরির পাশাপাশি নৈতিক ও আদর্শ শিক্ষা প্রদান করে আসছে, যা সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের অগ্রগতি, মুসলিম বিশ্বের ঐক্য এবং মানবতার কল্যাণ কামনা করা হয়।

পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট