1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করলেন স্নেহাংশু সরকার কুট্টি

নিজস্ব প্রতিনিধঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সন্ধ্যা ৬টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্নেহাংশু সরকার কুট্টিকে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট