
মোঃ মাসুম মৃধা পটুয়াখালী জেলা নিজস্ব প্রতিনিধী
জেলা প্রশাসন, পটুয়াখালী কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় তিনি তরুণ প্রজন্মকে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের নির্মোহ ইতিহাস জানতে আহ্বান জানান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মহোদয়, প্রশাসক, জেলা পরিষদ মহোদয়, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীগণ।