মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টারের নামে অর্থ দাবির অভিযোগ, তদন্তের নির্দেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোরীর হাতে প্লাস্টার করার জন্য অর্থ দাবি করার অভিযোগ উঠেছে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আরিফের বিরুদ্ধে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম আহত মেয়ে সুমাইয়া (১২)-কে নিয়ে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসক প্লাস্টার করার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। সিরাজুল ইসলাম ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ৮০০ টাকা ব্যয়ে মেয়ের হাতে প্লাস্টার করান।

সিরাজুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম, কারণ সেখানে খরচ কম হওয়ার কথা। কিন্তু প্লাস্টারের জন্য ১ হাজার ৫০০ টাকা চাওয়া হয়। আমি ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও রাজি হননি। পরে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ৮০০ টাকা দিয়ে প্লাস্টার করাতে হয়েছে। সরকারি হাসপাতালে এসে এমন অভিজ্ঞতা খুবই হতাশাজনক।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীর স্বজনের এমন অভিযোগ স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযোগের বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ বলেন, সরকারি হাসপাতালে প্লাস্টার করার জন্য কোনো টাকা নেওয়া হয় না। অভিযোগটি সঠিক নয়। আমি শুধু বলেছি, হাসপাতালের কিছু প্লাস্টার-সংক্রান্ত উপকরণ মানসম্মত ছিল না বা প্রয়োজনীয় কিছু উপকরণ ছিল না। তাই বাইরে থেকে কিছু মালামাল কিনতে হতে পারে, যার জন্য কিছু টাকা খরচ হবে। ব্যক্তিগতভাবে কোনো অর্থ দাবি করিনি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews