মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

১৮০ দিনের টার্গেটে দৃশ্যমান উন্নয়ন চান পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

“পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে এসে পৌঁছেছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রাঙামাটি আসার পথে এবং শহরে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা জানায় স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।

​​রাঙামাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ও গণমাধ্যমের সাথে আলাপকালে মন্ত্রী তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন,পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না। আমরা ১৮০ দিনের একটি বিশেষ টার্গেট নিয়ে কাজ শুরু করছি, যাতে এই সময়ের মধ্যে মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পায়।”

​তিনি আরও উল্লেখ করেন যে, এই অঞ্চলে এমন সব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে যা সাধারণ মানুষের কাছে ‘চমক’ হিসেবে পরিগণিত হবে।

​মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাঙামাটিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে নেতা-কর্মীরা তাকে শহর প্রদক্ষিণ করান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান। এ সময় পার্বত্য মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews