
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দি ডেইলি স্টারের পটুয়াখালী ও বরগুনা জেলা নিজস্ব প্রতিবেদক, সহকর্মী সাংবাদিক সোহরাব হোসেন ভাই আর আমাদের মাঝে নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
আমিন।