মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

দিরাই-শাল্লায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম শক্তিশালী সিন্ডিকেট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক ব্যবসার দাপট। প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযানের দাবি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রতিনিয়ত প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মদ, গাঁজা, ইয়াবা ও ‘বাবা’ ট্যাবলেটসহ বিভিন্ন মরণঘাতী নেশাদ্রব্য। স্থানীয়দের অভিযোগ, এই বিশাল কারবারের নেপথ্যে কাজ করছে একটি শক্তিশালী প্রভাবশালী মহল।মোটরসাইকেলে ‘হোম ডেলিভারি’ ও অভিনব কৌশল
অনুসন্ধানে জানা গেছে, মাদক বিক্রির কৌশল হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে মোটরসাইকেল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রতিটি গ্রামেই ৪-৫ জন করে পেশাদার মাদক ব্যবসায়ী রয়েছে। এদের সহায়তায় প্রতি গ্রামে ৩-৪টি ভাড়ায় চালিত মোটরসাইকেল সার্বক্ষণিক মাদক পরিবহনে নিয়োজিত থাকে। ফেরিওয়ালার মতো ছোট ছোট ‘পোটলা’ করে খুচরা বিক্রি ছাড়াও পাইকারি দরে মোটরসাইকেল যোগে এসব মাদক পৌঁছে যাচ্ছে পাড়া-মহল্লায়।পুলিশের গতিবিধি ফাঁস হওয়ার অভিযোগ
গ্রামগুলো থেকে থানার দূরত্ব বেশি হওয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, পুলিশ থানা থেকে বের হওয়ার আগেই মাদক ব্যবসায়ীরা খবর পেয়ে যায়। ফলে পুলিশ পৌঁছানোর আগেই তারা গা-ঢাকা দিতে সক্ষম হয়। এই ‘ইনফর্মার’ বা তথ্য সরবরাহকারী নেটওয়ার্ক মাদক ব্যবসায়ীদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে বলে এলাকাবাসীর দাবি।
প্রশাসনের বক্তব্য
মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে প্রশাসনের অবস্থান জানতে চাইলে দিরাই ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’ নিয়মিত অভিযান চলছে এবং মূল হোতাদের খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিশেষ করে গাঁজা, মদ ও ইয়াবার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি ব্যক্ত করেন।
স্থানীয়দের দাবি
এলাকাবাসীর মতে, কেবল ছিঁচকে বিক্রেতাদের ধরলে এই মহামারি বন্ধ হবে না। মাদক ব্যবসার নেপথ্যে থাকা গডফাদার বা ‘মূল হোতা’দের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলগুলো শনাক্ত করে চালকদের জিজ্ঞাসাবাদ করলে এই সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা সম্ভব।
দিরাই ও শাল্লার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews