মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

শাল্লায় ৭ম শ্রেণীর ছাত্রীকে কাঁচি ঠেকিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে


​শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে মুখ চেপে ও গলায় কাঁচি ধরে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের সেই পাশবিক দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেছে এক সহযোগী। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ প্রধান আসামি মো: সুফাইল মিয়াকে (২০) ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।
​অভিযুক্তরা হলো—শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে মো: সুফাইল মিয়া এবং একই গ্রামের নুরুল হকের ছেলে ও ধর্ষণের সহযোগী সায়েক মিয়া (২০)।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ১০ জুন সকাল আনুমানিক ১১টার দিকে সে বাড়ির পিছনের পুকুর পাড়ে নিজেদের হাঁস খুঁজতে যায়। এ সময় সেখানে ওত পেতে থাকা বখাটে সুফাইল মিয়া পিছন দিক থেকে অতর্কিতে শিশুটির মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে সুফাইল মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এই জঘন্য অপরাধে প্রত্যক্ষ সহযোগিতা করে তার সহযোগী সায়েক মিয়া নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।
​পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে বিষয়টি তার পরিবারকে খুলে বলে। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে গত ১১ জুলাই বিকেলে শাল্লা থানায় এসে একটি লিখিত এজাহার দায়ের করেন।
​এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোকিবুজ্জামান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৮, তারিখ: ১১/০৭/২০২৬ খ্রিঃ)। মামলার প্রধান আসামি সুফাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews